০১৮১১-৪৪৮৮৪৩
ইমেইল

অনুদান করুন

আপনার পছন্দের তহবিলে অবদান রাখুন এবং সমাজ সেবায় অংশীদার হন

অনুদানের তহবিল নির্বাচন করুন

আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী সঠিক তহবিলে অবদান রাখুন এবং সমাজের উন্নয়নে সাহায্য করুন

নিয়মিত অনুদান

নিয়মিত অনুদান

নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে।

জরুরি বন্যা তহবিল

জরুরি বন্যা তহবিল

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় হাজারো পরিবার ঘরবাড়ি, খাদ্য ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, শুকনো খাবার, স্বাস্থ্যসেবা, আশ্রয়সামগ্রী এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন "জরুরী বন্যা তহবিল" গঠন করেছে। এই মানবিক উদ্যোগ সফল করতে আপনাদের আন্তরিক দুআ ও উদার সহযোগিতা কামনা করছি।

সবার দস্তরখান প্রজেক্ট

সবার দস্তরখান প্রজেক্ট

খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে “সবার দস্তরখান” প্রজেক্টের মাধ্যমে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হবে। অনেক মানুষ দৈনিক পরিশ্রমের পরও একবেলা ভালো খাবার থেকে বঞ্চিত থাকে। তাদের জন্য সম্মানের সাথে পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে। প্রতি ব্যক্তির খাবার খরচ আনুমানিক ৫০ টাকা। আপনার ছোট্ট সহযোগিতাও একজন মানুষের ক্ষুধা নিবারণের মাধ্যম হতে পারে।

বেদেপল্লী শিক্ষা প্রজেক্ট

বেদেপল্লী শিক্ষা প্রজেক্ট

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাই গ্রামে প্রায় ২৩৫টি বেদে পরিবার (প্রায় ৮০০ জন) বসবাস করে, যাদের অনেকেই ইসলাম সম্পর্কে অজ্ঞ; শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় কুসংস্কার ছড়িয়েছে এবং খ্রিস্টান মিশনারিরা অপতৎপরতা চালাচ্ছে। এ অবস্থায় খাইরুল উম্মাহ ফাউন্ডেশন মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যেখানে শিশু, নারী ও বয়স্কদের কুরআন, ইসলামি ও প্রাথমিক শিক্ষা দেওয়া হবে; এ কাজে আপনাদের দুআ ও সহযোগিতা কাম্য।

যাকাত তহবিল

যাকাত তহবিল

আপনার যাকাত হোক অসহায় নওমুসলিম এবং দরীদ্র দ্বীনদার পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার প্রধান মাধ্যম। পরিবার ও সম্পদ হারানো নওমুসলিম এবং সংকটে থাকা দ্বীনদার পরিবারগুলোকে দ্বীনি শিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা করছে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন। আপনার যাকাতের অর্থে তারা খুঁজে পাবে সম্মানজনক সামাজিক নির্ভরতা। আজই এই মহৎ উদ্যোগে শরিক হয়ে অসহায়দের আত্মনির্ভরশীল করতে এগিয়ে আসুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।

সাধারণ তহবিল

সাধারণ তহবিল

খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের সাধারণ তহবিল এমন একটি তহবিল, যার মাধ্যমে প্রতিষ্ঠানের চলমান ও ভবিষ্যৎ সকল জনকল্যাণমূলক কার্যক্রমের আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়। আপনার অনুদান নির্দিষ্ট কোনো একক প্রকল্পে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সর্বাধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হয়। এর মাধ্যমে আপনি দ্বীনি, সামাজিক ও মানবিক সেবার ধারাবাহিকতায় অংশীদার হতে পারেন।

নওমুসলিম তহবিল

নওমুসলিম তহবিল

পরিবার ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়া নওমুসলিম ভাই-বোনদের দ্বীনি শিক্ষা ও স্বাবলম্বী করতে কাজ করছে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন। আপনার যাকাত ও দানে তারা খুঁজে পেতে পারে এক নিশ্চিত সামাজিক আশ্রয়। সত্যের পথে আসা এই মেহমানদের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের আত্মনির্ভরশীল করতে আজই এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতা হতে পারে তাঁদের মজবুত অবলম্বন।

দাওয়াহ তহবিল

দাওয়াহ তহবিল

খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের দাওয়াহ তহবিল মূলত ইসলামের সঠিক জ্ঞান প্রচার এবং সমাজ সংস্কারের লক্ষ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই তহবিলের মাধ্যমে তারা বিশুদ্ধ আকিদা ও আমল প্রসারে বিভিন্ন সেমিনার আয়োজন, গবেষণামূলক বই প্রকাশ এবং দাঈদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। সাধারণ মানুষের মধ্যে দ্বীনি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয়, যা সমাজের নৈতিক ও আত্মিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে।

কুরবানি তহবিল

কুরবানি তহবিল

খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী তহবিল ত্যাগের মহিমায় আর্তমানবতার সেবায় এক অনন্য উদ্যোগ। আমাদের বিশেষত্ব হলো, অগ্রাধিকার ভিত্তিতে নওমুসলিম ভাই-বোনদের মাঝে কুরবানীর আনন্দ পৌঁছে দেওয়া, যেন তারা ঈমানি ভ্রাতৃত্ব অনুভব করেন। শরীয়াহ সম্মত পশু নির্বাচন থেকে পেশাদারিত্বের সাথে বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আপনার এই আমানত কেবল ইবাদত নয়, বরং নতুন মুসলিমের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা ও সামাজিক নিরাপত্তার দৃঢ় নিশ্চয়তা।

Showing 8 of 8 items

কেন আমাদের সাথে দান করবেন?

👁️

স্বচ্ছতা

আপনার দান কোথায় ব্যয় হয় তা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে জানুন

🔒

নিরাপত্তা

সর্বোচ্চ মানের এনক্রিপশন দিয়ে আপনার লেনদেন সুরক্ষিত

প্রভাব

সরাসরি হাজার হাজার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন

🫂

সম্প্রদায়

একটি বৈশ্বিক সম্প্রদায়ের অংশ হন যারা সমাজ পরিবর্তনে বিশ্বাস করে

দান করুন